Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কালকিনিতে জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 1:48 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামী কালকিনি শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ তুলে ধরে মুসলিম উম্মাহকে তাঁর দেখানো পথে চলার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য আনন্দ ও শিক্ষা গ্রহণের দিন। এই উপলক্ষে র‍্যালি ছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

র‍্যালিতে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবী করিম (সা.)-এর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাল এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

জাবি হলে ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল পাম্পার বিতরণ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন

নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভোলাগঞ্জের রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু