Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 1:34 pm

আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ

পরিবেশ রক্ষায় সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বিডি ক্লিন কালকিনি টিম।

গত (১৬/১১/২৫) রবিবার পুরো কালকিনি উপজেলার নজর কাড়ে টিমের অসাধারণ পরিচ্ছন্নতা উদ্যোগ। দীর্ঘদিন ধরে অবহেলিত ও অপরিচ্ছন্ন অবস্থায় থাকা কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুর এবং পুরো ক্যাম্পাসকে ঘিরে পরিচালিত হয় এক বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান।

অভিযানে টিমের স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই মাঠে নেমে পড়েন। পুকুরের পানি, আশপাশের ঝোপ-ঝাড়, বর্জ্য, আবর্জনা—সবকিছু পরিস্কার করতে তারা একসাথে অক্লান্ত পরিশ্রম করেন। কয়েক ঘণ্টার ধারাবাহিক কর্মযজ্ঞে বিদ্যালয়ের পুরোনো, অপরিচ্ছন্ন পরিবেশ বদলে গিয়ে তৈরি হয় এক পরিচ্ছন্ন, প্রাণবন্ত ও সুন্দর পরিবেশ।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিডি ক্লিন টিমের প্রশংসা করেন। তারা জানান—একদিনের প্রচেষ্টায় কীভাবে একটি শিক্ষাপরিবেশ বদলে যেতে পারে, তা এই অভিযানের মাধ্যমেই স্পষ্ট হয়েছে।

বিডি ক্লিন কালকিনি টিম জানিয়েছে, “পরিবেশ আমাদের সকলের। মাটি, জল ও বাতাসকে দূষণমুক্ত রাখতে আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তবে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব।”

এই উদ্যোগ শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়—এটি ছিল পরিবেশসচেতনতা, দায়িত্ববোধ এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

ন্যায্যমূল্যে সার নিশ্চিতে কৃষি অফিসের যত আয়োজন

দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ঈদগাঁওতে ৬৫৫৫ পরিবার পাচ্ছে উৎসবকালীন ভিজিএফের চাউল

ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, প্রাণচাঞ্চল্যে মুখর সমুদ্রপাড়

এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

পুণ্যলাভের আশায় কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান

বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন