রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বকচর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে একটি টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে মানব পাচারকারী মোঃ শাহিনসহ মোট চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মোঃ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিল।

আটক ব্যক্তিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতলী ইউনিয়নের বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মোঃ শাহিন, একই জেলার শিবগঞ্জ থানার লাহোলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার আসাম কলোনী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম মুন্না এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার দুর্গাপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মানব পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩