Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

কমলনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 8:34 am

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. পারভেজ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের মাকাজ মসজিদের তিন রাস্তার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ চরলরেন্স ইউনিয়নের ভক্তপাড়া গ্রামের বাসিন্দা মো. হানিফের ছেলে। সে স্থানীয় উপকূল কলেজের একজন ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারভেজ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ফজুমিয়ারহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মিয়াপাড়া–ফজুমিয়ারহাট সড়কের মাকাজ মসজিদের তিন রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর…

চট্টগ্রামে ভেজাল মশলা তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

কটিয়াদীতে ব্যবসায়ীদের সঙ্গে বাজার কমিটির মতবিনিময়

মামলা ছাড়াই অভিযোগ নিষ্পত্তির সুযোগ, চুক্তি না মানলে হতে পারবেন আদালতের দ্বারস্থ

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়