Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 8:14 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘হাদি ভাইয়ের রক্ত– বৃথা যেতে দিব না’, ‘ওসমান হাদির রক্ত– বৃথা যেতে দিব না’, ‘গোলামী না আজাদী – আজাদী, আজাদী’, ‘এক হাদি লোকান্তরে– লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘একটা একটা লীগ ধর– ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, ‘ হাদি ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী এবং বাঙ্গালী সংস্কৃতির এক অগ্রনায়ক। তিনি ভারতীয় সংস্কৃতির বিরূদ্ধে, শাহাবাগী আগ্রাসনের বিরুদ্ধে, শাহাবাগী কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা শহীদ না হওয়ার পর্যন্ত হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করব।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে ঢাকা এভার কেয়ার হাসপাতে ভর্তি করানো হয় ওসমান হাদি পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) মৃত্যবরণ করেন তিনি।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম”

ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

তুহিন হত্যা ও সারা দেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কাঠালিয়া প্রেস ক্লাব

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলার ঘোষণা ইসরাইলের

জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু