Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মিঠাপুকুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 11, 2026 6:56 am

রংপুরের মিঠাপুকুরে বাবার সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলিফ হাসান নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুটি পুকুরে অভিযান চালিয়ে নিখোঁজের পাঁচ ঘন্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন ডুবুরিরা। নিহত আলিফ উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোশালপুর গ্রামের মোজাহিদুল ইসলামের একমাত্র ছেলে। এরআগে বিকেল চারটার দিকে শিশুটি নিখোঁজ হয়।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে একটি মৎস্য খামারের পুকুর থেকে আলিফের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

এরআগে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও নিহত আলিফের খেলার সাথী দু’জন শিশুর তথ্যের ভিত্তিতে একটি পুকুরে প্রায় ৫ ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরিরা। যে পুকুরে ডুবুরিরা আলিফকে খুঁজতে শুরু করে সেই পুকুরে একসাথে গোসল করার তথ্য দেয় আলিফের খেলার সাথী। কিন্তু সেখানে প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়েও নিখোঁজ আলিফের কোনো সন্ধান মেলেনি। পরে সেই পুকুরের পাশের আরেকটি পুকুরে আলিফকে খুজতে শুরু করে ডুবুরিরা। পরে রাত ৯ টার দিকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাবার সাথে বাড়ির পাশের আসাদ নামে এক কৃষি খামারির পুকুরে মাছ ধরতে যায় আলিফ। এক পর্যায়ে বাবা বাড়িতে ফিরে আসলেও আলিফ ফিরে আসেনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রাথমিকভাবে স্থানীয়রা পুকুরে তল্লাশি করে কোথাও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে দু’জন ডুবুরি অংশ নেন। দীর্ঘ ৫ ঘণ্টা পর আলিফের নিথর দেহ উদ্ধার করা হয়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মশিউর রহমান বাসস’কে জানান, আমরা ৪টার দিকে খবর পেয়েছি। ঘটনাস্থল গিয়ে রংপুরের টিমসহ নিখোঁজ শিশুটিকে খোঁজা শুরু হয়। কিছু ভুল তথ্যের কারণে শিশুটিকে খুঁজে পেতে সময় লেগেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ

পিরোজপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার

নির্বাচনে AI-এর প্রভাব ও উত্তরণের পথ

কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত

শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

চৌদ্দগ্রামে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান; ইউপি চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত

কালকিনিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

জয়পুরহাটে পাঁচবিবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত