Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

প্রতিবেদক
বাসস
April 11, 2026 6:22 am

লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরাইলি বিমান হামলায় তাদের ১৩ জন সদস্য নিহত হয়েছে। এদিকে লেবানন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার দেশজুড়ে ইসরাইলের ব্যাপক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে পৌঁছেছে এবং আহত হয়েছে ১,২২৩ জন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় এই সংখ্যা এখনো চূড়ান্ত নয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত বুধবারের হামলায় তারা হিজবুল্লাহর ১৮০ জনের বেশি যোদ্ধাকে ‘হত্যা ’ করেছে। ওই হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরই হয়। তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো যাচাই চলছে বলে জানিয়েছে তারা।

যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতবিরোধ রয়েছে।

হিজবুল্লাহ গত ২ মার্চ থেকে ইরানের সমর্থনে ইসরাইলের দিকে রকেট হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে। এর জবাবে ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা ও স্থল অভিযান চালায়।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম সংঘাত অবসানের আলোচনার আগে লেবানন সরকারকে ইসরাইলকে ‘বিনামূল্যে ছাড়’ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। লেবাননের কর্তৃপক্ষ জানায়, এই সংঘাতে ১,৯৫৩ জন নিহত হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, গতকাল শুক্রবার নাবাতিয়েহ শহরে ‌‘শত্রু বিমানগুলো’ দফায় দফায় ভয়াবহ হামলা চালিয়েছে এবং সরকারি ভবনের কাছে অবস্থিত একটি রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়ে আঘাত হানে।

এএফপি’র এক আলোকচিত্রী জানান, তিনি ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও আগুন জ্বলতে দেখেছেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে, হামলায় তাদের ১৩ জন সদস্য নিহত হয়েছে।

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, ‘এই বেদনাদায়ক ক্ষতি লেবানন এবং দক্ষিণাঞ্চলে আমাদের জনগণকে রক্ষা করতে এবং সুরক্ষিত রাখতে আমাদের এমন একটি যুদ্ধবিরতি অর্জন করতে হবে।’

প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরাইলের বারবার হামলা বন্ধে তাদের দায়িত্ব পালন করতে হবে।’

ইসরাইলি সেনাবাহিনী জানায়, যুদ্ধ শুরুর পর থেকে তারা লেবাননে হিজবুল্লাহর ৪,৩০০টির বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে এবং ১,৪০০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে।

হিজবুল্লাহ গতকাল শুক্রবার ইসরাইলের লক্ষ্যবস্তুতে একাধিক হামলার দাবি করেছে, যার মধ্যে সীমান্ত পেরিয়ে রকেট হামলা এবং দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে।

ইসরাইল জানিয়েছে, শুক্রবার লেবানন থেকে ৩০টির বেশি রকেট ছোড়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে দুর্গাপূজায় তারেক রহমানের নির্দেশে শুভেচ্ছা উপহার বিতরণ

রাজাপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ধানের ভালো ফলনেও হতাশ লালমনিরহাটের কৃষকরা

নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা

‎কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

৬০ বছর পর রাজধানী ছাড়ছে গোল্ডলিফ-বেনসনের কারখানা: স্থানান্তর শুরু ১ জুলাই

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন