Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সালমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়মনি উইনার্স ক্লাব সেমিফাইনালে

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 8, 2025 6:08 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব ও যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

৭ ডিসেম্বর (রবিবার) বিকালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন মাঠে ১৬ দলীয় টি টুয়েন্টি খেলার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জয়মনি উইনার্স ক্লাবের বিপক্ষে খেলতে নামেন স্টার স্পোর্টিং একাদশ।

প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে জয়মনি উইনার্স ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয়। জয়ননি উইনার্স ক্লাবের দলীয় অধিনায়ক সালমান সিনিয়র ব্যাক্তিগত ৮৭ রান করেন। যা এই টুর্নামেন্টের এক ইনিংসে সর্বোচ্চ রান এবং তার এই দুর্দান্ত পারফরম্যান্সের কারনে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

ক্যাচ মিস করলেই ম্যাচ জেতা সম্ভব সেটা আজ দেখিয়ে দিয়েছেন জয়মনি উইনার্স ক্লাব। তারা আজ কোয়ার্টার ফাইনালে এক ম্যাচে ১৩ টি ক্যাচ মিস করেছেন তার পরেও হাল না ছেড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন জয়মনি উইনার্স ক্লাবের খেলোয়াড়রা। ১৭১ রান তাড়া করতে নেমে স্টার স্পোর্টিং টিমের শুরুটা বেশ ভালো হয়েছে। পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫৫ রানে হারান ১টি উইকেট কিন্তু শেষ পর্যন্ত স্টার স্পোর্টিং ক্লাব ১৯.৩ বলে ১৫৫ রানে অলআউট হয় এতে করে জয়মনি উইনার্স ক্লাবের ১৫ রানে জয় নিশ্চিত হয়ে যায় এবং তারা কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে হা রেখেছেন।

জয়মনি উইনার্স ক্লাবের বোলার টুটুল হাওলাদার ৪ ওভার বল করে ১৫ রান খরচে নিয়েছেন মুল্যবান চার চারটি উইকেট। এতেই স্টার স্পোর্টিং ক্লাবের খেলার পুরো শক্তি ভেঙ্গে পড়ে। আজ খেলায় ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করছিলেন জসিম, মহিনউদ্দিন এবং রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলেন বেল্লাল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪৮তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ

কারাবন্দি সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত

দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল

ট্রাক ভর্তি ৩০০ বস্তা চাল ছিনতাই, ৪০ দিন পর গাজীপুর থেকে খালি ট্রাক উদ্ধার