Thursday , 30 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

প্রতিবেদক
বাসস
April 30, 2026 1:47 pm

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, উত্তর আফ্রিকার এই দেশটির উপকূলের কাছে বিপদগ্রস্ত একটি নৌযানকে সহায়তা করতে গিয়ে, একটি টহল নৌকা এ উদ্ধার অভিযান চালায়।

ত্রিপোলি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইতালি প্রায় ৩০০ কিলোমিটার দূরে হওয়ায়, লিবিয়া থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।

রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি নৌকা থেকে কালো বডিব্যাগ নামাচ্ছেন।

সংস্থাটি জানায়, উদ্ধার অভিযানটি ছিল ‘এ পর্যন্ত সবচেয়ে কঠিন মাঠপর্যায়ের অভিযানের একটি।’

মৃত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য দেয়নি রেড ক্রিসেন্ট।

তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সঙ্গে মিলে জীবিতদের মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে তারা, যা থেকে ধারণা করা হচ্ছে যে তারা অভিবাসী।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, ‘আট দিন বিপদে থাকার পর, নৌঘাঁটির সঙ্গে সংযুক্ত আলমারকাব টহল নৌকা একটি বিপদগ্রস্ত নৌযান থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।’

সংস্থাটি আরও জানায়, উদ্ধার অভিযানে রেড ক্রিসেন্ট, নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড ও উপকূলীয় নিরাপত্তা ইউনিট অংশ নেয়।

টানা আট ঘণ্টার বেশি সময় ধরে কঠিন পরিস্থিতির মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে উপহার বিতরণ

চৌদ্দগ্রামে বাড়তি দামে তেল বিক্রি করায় মুদি দোকানিকে জরিমানা

কালকিনিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন

এক নজরে এসএসসি পরীক্ষার ফল ২০২৫

বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

ঈদগাঁওয়ে পুলিশ-ডাকাতের গোলাগুলি, ৩ যুবক উদ্ধার