Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কারাবন্দি সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 28, 2026 4:23 am

সাকিব হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.২০ টায় কারাহেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি কারাগারে লিভার সিরোসিজ ও হৃদরোগের জটিলতায় বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মো. সফিকুল ইসলাম খান ২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির অফিসে হামলা ও ভাংচুরসহ একাধিক মামলায় গ্রেপ্তার হন। দীর্ঘ সাত মাস কারাগারে বন্দী ছিলেন তিনি।

রাতেই পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে আনা হবে। আগামীকাল শনিবার বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছোট ভাই শামীম খান জানিয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ

গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়িয়েছে

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও