Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 1:52 pm

 

মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের শুক নদী থেকে অবৈধভাবে নদীর পাহাড় থেকে বালু কাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপির সাবেক এক নেতা আনছার আলী। এসময় তিনি প্রকাশ্যে বলেন, “আমার ইউনিয়নে পাঙ্গা নিও না, সমস্যা আছে।”

ঘটনাটি ঘটে ২৭ জুলাই (রবিবার) বিকেলে। দৈনিক ঘোষণা পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আকাশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে নেওয়ার বালুর দৃশ্য ভিডিও করতে গেলে এবং অভিযুক্ত আনছার আলীর সাক্ষাৎকার নিতে চাইলে তিনি ওই মন্তব্য করেন।

আনছার আলী ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নদীর বাঁধ এলাকা থেকে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাহাড় কেটে বালু বিক্রি করা হচ্ছে, যার ফলে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং কৃষি জমি হুমকির মুখে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, প্রশাসনের চোখের সামনে এ অপকর্ম চলছে, অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিষয়টি নিয়ে ঢোলারহাট ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“নদী থেকে বালু তোলা যেমন অপরাধ, তেমনি সাংবাদিককে হুমকি দেওয়াও অপরাধ। আমি বিষয়টি দলের কাছে তুলে ধরবো এবং সত্যতা প্রমাণিত হলে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া জানান,
“আমি আগামীকাল অফিস থেকে একটি টিম পাঠাবো। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন,, এমন ঘটনায় শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক দলের যথাযথ পদক্ষেপ গ্রহণে পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

সুনামগঞ্জের হাওর পাড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল যাতায়াতের নৌকা

বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যাবহার বাড়াতে নির্দেশনা

তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ডে প্রায় ২,৭০০ মানুষের মৃত্যু

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পেট্রোল, অকটেন ও ডিজেল, তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মৃত্যু, নিখোঁজ আরও এক পর্যটক

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মৃত্যু, নিখোঁজ আরও এক পর্যটক

ট্রাম্পের সতর্কবার্তা: ইরান অবরোধ মাসের পর মাস চলতে পারে, তেলের দামে বড় উল্লম্ফন