Thursday , 9 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফলে অগ্নিকান্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 9, 2026 9:43 am

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকােন্ড আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পাশাপাশি তিনটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও ঘরবাড়ি রক্ষা পায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল ষ্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাব্বির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল খানের ঘরে একটি পুরনো সিলিং ফ্যান শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

চৌদ্দগ্রামে কৃষিজমির টপ সয়েল রক্ষায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, এক্সাভেটর ও ড্রাম ট্রাক জব্দ

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা

হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা

জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত