Tuesday , 24 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‎কুবিতে ইউট্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 24, 2026 9:14 am

সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) কুবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৩ ফেব্রুযারি) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউট্যাব কুবি শাখার সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনের সঞ্চালনায় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

‎ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোঃ বেলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমাদের দেশে এখন আমাদের সকলের কাঙ্ক্ষিত অবস্থা ফিরে এসেছে, আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। আমরা এখন সকলে চেষ্টা করবো একসাথে থাকার এবং সবার সমান অধিকার নিশ্চিত করা। এছাড়া আমরা যাতে আমাদের ভিশন ও মিশন অনুয়ায়ী চলতে পারি এবং শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলতে পারি সেই কামনা করবো।’

‎ইফতার মাহফিলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘আজকে ইউট্যাবের আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে এসেছে। আমরা ইউট্যাব থেকে বিভিন্ন কাজে মাঠে ছিলাম। আমরা শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেলের দাবিতে স্মারকলিপি প্রদান করেছি, আশাকরি সেটি দ্রুত বাস্তবায়ন হবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার সকলে একসাথে থাকবো, সেই দোয়া করি।’

‎ইউট্যাব, কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘একদিনের প্রস্তুতিতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা অনেকদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক হতে পারিনা কারণ আমাদের শিক্ষক সমিতি নেই। যার ফলে প্রমোশনসহ অনেক বিষয়ে বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হবে। আমাদের আজকের আয়োজনের উদ্দেশ্য শহীদ প্রেসিডেনলট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা। সেইসাথে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। আমরা সকলেই দোয়া করবো, পাশাপাশি আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী যাতে একসাথে থাকতে পারি সেই কামনা করবো।’

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুটি ফলের দোকানে জরিমানা

ভোলায় কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন

বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ৮১৮

‎দুমকীতে ছাত্রদল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে জেলায় জরুরী সাংগঠনিক সভা

আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন

কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ