Sunday , 25 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদক
বাসস
January 25, 2026 10:22 am

প্রথমবারের মত আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ আসরের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করেছে সাবিনা খাতুনের দল।

শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশের নারী দল চ্যাম্পিয়ন হয়েছে।

থাইল্যান্ডের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক সাবিনা খাতুন দুই অর্ধে দুটি করে চার গোল করেছেন। এছাড়া লিপি আক্তার করেছেন হ্যাটট্রিক।

মাসুরা পারভীনের আত্মঘাতি গোলে ৪ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুই মিনিট পর সাবিনার গোলে সমতায় ফিরে বাংলাদেশ। ১৪ মিনিটে সাবিনা বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর অবশ্য বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকতে হয়নি। কৃষ্ণা রানী ও নওসন জাহানের সাথে লিপি আক্তরের দুই গোলে বাংলাদেশ ৬-১ গোলে এগিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামে। ২৩ মিনিটে সাবিনার গোল দিয়ে শুরু। এরপর সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেরুন আক্তরের এক গোলের পাশাপাশি লিপির তৃতীয়, কৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের ব্যবধান বেড়েছে। ম্যাচের শেষ দিকে মাসুরা পারভীন আরো দুই গোল করেছেন। শেষভাগে মালদ্বীপের হয়ে মারিয়াম নুরা এক গোল দিয়েছেন।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাবিনার দল। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ৬-৩ গোলে। পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা

সৌদি আরবে পৌঁছেছেন ১৮,৪৮৯ হজযাত্রী

মির্জাগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৩ জন গ্রেফতার

এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকব। নাচোলে জামায়াত প্রার্থী- ড. মিজানুর

দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু

লালমনিহাট-০৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

ঝালকাঠির রাজাপুরে প্রতিবেশীর হামলায় আম বাগানের চারা কেটে নষ্ট হওয়ার অভিযোগ

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএসএর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

সারাদিনেও সূর্যের দেখা মেলেনি পর্যটনকেন্দ্র কুয়াকাটায়