Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সৌদি আরবে পৌঁছেছেন ১৮,৪৮৯ হজযাত্রী

প্রতিবেদক
বাসস
April 21, 2026 1:21 pm

হজযাত্রার প্রথম চার দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

আজ সকাল ১০টা পর্যন্ত ৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন বলে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৭ হাজার ১৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৬৩৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানান পরিচালক মো. লোকমান হোসেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। তার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে ১ জুলাই পর্যন্ত।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো ক্লাব ফেস্ট ২.০ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলেজ শিক্ষার্থীর বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত

এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন