শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদিনেও সূর্যের দেখা মেলেনি পর্যটনকেন্দ্র কুয়াকাটায়

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বছরের শেষে এসে সারা দেশেই বাড়ছে শীতের দাপট, তবে দক্ষিণের পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আজ যেন প্রকৃতির ভিন্ন রূপ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সমুদ্রকন্যা, যেখানে সকাল পেরিয়ে দুপুর হলেও মেলেনি সূর্যের দেখা।

পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়া উপকূলীয় অঞ্চলে আজ সকাল থেকেই বইছে হিমেল হাওয়া। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, কয়েক হাত দূরের পথও দেখা দুষ্কর হয়ে পড়েছে। খেপুপাড়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। মহাসড়কগুলো পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা তীব্র ঠাণ্ডায় সাগরে টিকতে পারছেন না। কৃষি জমিতে কাজ করতে গিয়েও হিমশিম খাচ্ছেন উপকূলীয় চাষিরা।

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি হিসেবে পরিচিত কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াশার কারণে সূর্যাস্ত দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে শীতের এই আমেজ উপভোগ করতে সৈকতে ভিড় রয়েছে পর্যটকদের।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। উপকূলীয় এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩