Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কটিয়াদীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 12, 2025 9:06 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও স্বল্পসুদে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়ের,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সহ অনেকে।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে প্রযুক্তি-সচেতন ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। এজন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়াতে হবে।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র ও ঋণের চেক তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর

গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের