Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
বাসস
May 3, 2026 6:08 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞার আওতায় দেশটির সঙ্গে লেনদেনকারী বিদেশি ব্যাংকগুলো হুমকির মুখে পড়বে।

ট্রাম্পের এই নিষেধাজ্ঞা কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিস্তৃত পরিসরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও প্রযোজ্য হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কিউবার ওপর চাপ বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ বন্ধ হওয়ায় ইতোমধ্যেই দেশটি গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে।

নির্বাহী এক আদেশে ট্রাম্প জানান, কিউবার অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে— জ্বালানি, প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট সামগ্রী, ধাতু ও খনন, আর্থিক সেবা ও নিরাপত্তা খাত।

এতে আরো বলা হয়, যেসব কিউবান কর্মকর্তা ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ বা দুর্নীতির সঙ্গে জড়িত বলে বিবেচিত হবেন, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি, এসব ব্যক্তির সঙ্গে লেনদেনকারী যেকোনো বিদেশি আর্থিক প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে।

পদক্ষেপটি এমন সময়ে এসেছে, যখন দুই দেশের মধ্যে সংলাপের কিছু প্রচেষ্টা দেখা যাচ্ছিল এবং এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনার জন্য কিউবা সফর করেছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দীর্ঘদিন ধরেই কিউবায় বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা-১১ আসনে সবচেয়ে কম ৯৮ ভোট পেয়েছেন আলমগীর

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

চট্টগ্রাম মাদামবিবিরহাটে শাহী পরিবহনের বেপরোয়া বাসচাপায় পথচারী নিহত, জনতার বিক্ষোভে মহাসড়কে তীব্র যানজট

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র সৌরভ

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত