Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

বাংলাদেশের আলোচিত ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ নামক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মিজানুর রহমান আজহারি তার বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ইহুদিদের নিয়ে একাধিক বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম সিনেটে জানান, আজহারির অস্ট্রেলিয়া আগমন সম্পর্কে সংসদ সদস্যদের আগে থেকেই বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।

জানা গেছে, এমন বক্তব্যের পর মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয়।

উল্লেখ্য, সোমবার ব্রিসবেনে তার বক্তৃতা সফর শুরু হয়। পরবর্তীতে ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

কুড়িগ্রাম ভেটেনারী হাসপাতাল পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক

অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে : বিদ্যুৎ মন্ত্রী

শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী পালিত

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

কুয়েটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চা-কফি ভেন্ডিং সেবা

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না: পটুয়াখালী জেলা প্রসাশক