Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে : বিদ্যুৎ মন্ত্রী

প্রতিবেদক
বাসস
April 19, 2026 12:44 pm

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে সরকারের নানাবিধ কার্যক্রম গ্রহণ ও নিয়মিত নিবিড় তদারকির ফলে দেশে অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার, অপচয় ও অপব্যবহার বহুলাংশে হ্রাস পেয়েছে।

আজ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, মিটার টেম্পারিং, মিটার বাইপাস, হকিং ইত্যাদির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নিজস্ব জনবল দ্বারা ঝটিকা অভিযান পরিচালনার মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করাসহ অবৈধ ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

দেশে অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রোধকল্পে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ হলো – নিজস্ব জনবল দ্বারা বিশেষ টিম গঠন করতঃ নিয়মিত ঝটিকা অভিযানের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়মিত ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, জরিমানা আদায় ও বিদ্যুৎ আইন মোতাবেক শান্তি আরোপ করা হয়।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ সংযোগ নিরূপণের লক্ষ্যে মিটার চেকিং কার্যক্রম ও ফিডার ভিত্তিক বিদ্যুতের ব্যবহার মনিটরিং এর জন্য এএমআর, অটোমেটেড মিটার, রিডিং মিটার স্থাপন।

এ ছাড়া বিদ্যুতের অবৈধ ব্যবহার এবং অপচয় রোধে গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত গণশুনানি/গ্রাহকদের সাথে আলোচনা এবং লিফলেট বিতরণ করা হয়ে থাকে। এছাড়া, মাইকিং করে এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশাল মিডিয়া, ওয়েবসাইট ও মসজিদের ইমামসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রাহকগণকে অবৈধ সংযোগ গ্রহণে ঝুঁকি, শান্তি ও বিদ্যুৎ অপচয় রোধের বিষয়ে সচেতন করা হয়।

বিদ্যুৎ বিল বিগত মাসের তুলনায় অস্বাভাবিকভাবে কম হলে, সংযোগের সার্বিক বিষয়সমূহ সূক্ষ্মভাবে নিরীক্ষণ কার্যক্রম এবং পোস্ট পেইড মিটার পরিবর্তন করে ডিজিটাল ও প্রি- পেইড/স্মার্ট মিটার স্থাপন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

আমতলীর পায়রা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন

শিবগঞ্জের দেউলীতে এনসিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ

সিমাগোর র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে মাভাবিপ্রবি

চৌদ্দগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি