-
সীমান্তে ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১ জন আটক

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডিমলায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থানারহাট সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১জন আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ( ২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার থানার হাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন…
-
চৌদ্দগ্রামের মসজিদ গুলোতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

আবু বকর সুজন, নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। শুক্রবার (২জানুয়ারী )বাদ জুমা পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের মসজিদগুলোতে দোয়ার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে…
-
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুবি ছাত্র দলের দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবি শাখা ছাত্রদল। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা কেন্দ্রীয় মাসজিদে এই আয়োজনটি করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং অন্যান্য নেতাকর্মী-সহ সাধারণ শিক্ষার্থীরা। এ ব্যাপারে…
-
সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার মালামাল জব্দ

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট…
-
বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন-ইসি

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এক বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করে। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা…
-
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা তথ্য জানিয়েছেন। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, শুক্রবার ভোর ৩ টায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬.৫০ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯ টচা ৫০ মিনিটে…
-
কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন

সানজানা তালুকদার , কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনকারী বেগম খালেদা জিয়া, শহীদ শরীফ ওসমান হাদি ও দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদ এর উদ্যোগে প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় অস্থায়ী প্রার্থনা কক্ষে…
-
চবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষার সূচনা হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে…
-
জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ ব্যক্তিগত জন্মদিন উদযাপন না করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের এক নেতা। এ উদ্যোগটি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী…
-
বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

সাইফুল ইসলাম মিয়া , বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সৌন্দর্য ও শস্যশ্যামলে ভরপুর বরিশাল অঞ্চলে শীত মৌসুম এলেই প্রাণ ফিরে পায় মধুবৃক্ষ খেজুর গাছ। বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন খাদ্যসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ খেজুরের রস ও গুড়ের চাহিদা প্রাচীনকাল থেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ। বছরজুড়ে খেজুর গাছ অনেকটা অযত্নে পড়ে থাকলেও শীতের আগমনে শুরু হয় রস সংগ্রহের তোড়জোড়। এর ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়া…
-
কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) বিকাল ৪ ঘটিকায় টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্টে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম…
-
শিবচরে নীরব মানবসেবায় অনন্য দৃষ্টান্ত ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’। শিবচরের কিছু প্রবাসী যুবকের হাত ধরে গড়ে ওঠা এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে নীরবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ১ জানুয়ারি বুধবার ফাউন্ডেশনের পক্ষ…
-
সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে। একটি পক্ষে একটি রাজনৈতিক দল। অন্যদিক আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ…
-
যুব সংগঠন ওয়াইপিএসডি’র ২০২৬ সালের নতুন কমিটি গঠন

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি: যুব সংগঠন ‘ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’(ওয়াইপিএসডি) এর ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে যুব সংগঠক মাহিম সাঈদ জিসানকে প্রধান সমন্বয়ক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম। ১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হওয়া আগামী এক বছরের জন্য পুনর্গঠিত কমিটির…
-
সুনামগঞ্জের ধর্মপাশায় ঠান্ডা জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে ধানের চারা, চিন্তিত কৃষক

মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ঠান্ডা জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে কৃষকের ধানের চারা, চিন্তিত কৃষক। ধর্মপাশা গ্রামের কৃষক গোলাম মোস্তফা সকালবেলা তার ধানের চারা দেখে চিন্তিত হয়ে পড়েছেন তিনি বলেন, আমার ধানের চারা সাদা হয়ে যাচ্ছে অতিমাত্রায় ঠান্ডা পড়ার কারণে, আমার সব ধানের চারা সাদা হয়ে যাচ্ছে। এই বিষয়ে ধর্মপাশা কৃষি অফিসার…
-
আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: মানবতার আলো ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। আজ মাদানি নগর নূরানী মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ—খাতা ও কলম বিতরণ করা হয়। নতুন বছরের প্রথম দিনে উপহার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ ও স্বপ্নের ঝিলিক।…
-
ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর হয়েছে। বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ আরও শক্তিশালী করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ অধ্যাদেশটি গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং…
-
আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: যে দিকে চোখ যায় একটু পর পরখড় কুটো ঘেরা টং ঘর। এধরনের টং ঘরেই উপজেলার কয়েকশত কৃষকের এখন অস্থায়ী আবাস। পরিবার পরিজন ছেড়ে রান্না-বান্নার হাড়ি-পাতিলে দ্বিতীয় সংসার পেতেছেন তারা। সেই কাক ডাকা ভোরেই এখান থেকেই শুরু হয় তাদের কর্মজজ্ঞ। সকাল-বিকাল-দুপুর-রাতেও তাদের চিন্তা রসালো ফল তরমুজ উৎপাদনে। জানা গেছে, আমতলীর…
-
কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৮৯০টি আসনের বিপরীতে এবার আসনপ্রতি লড়াই করবেন গড়ে ১০৮ জন ভর্তিচ্ছু। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো.…
-
সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি

বছরের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের জন্য বই প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে সারা দেশের স্কুলগুলোতে ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আজ পহেলা জানুয়ারি সারাদেশের সকল স্কুলের শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বাংলাদেশ সংবাদ…
