-
অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: যে বয়সে আরাম–আয়েশে জীবন কাটানোর কথা, সে বয়সে দু’মুঠো ভাতের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে আজিমন নেছাকে। বয়স প্রায় ৫৮ বছর। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি হাওলাদার বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই বিধবা নারী। মৃত মোতাহার হাওলাদারের স্ত্রী আজিমন নেছার মাথা গোঁজার মতো নিরাপদ কোনো আশ্রয়…
-
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে দরিদ্র মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের ১০ জন পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য আড়াই হাজার টাকা করে দশজনকে মোট ২৫ হাজার টাকা প্রদান করেছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। আমতলী উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার সকাল ১১টায় টাকা বিতরন উপলক্ষে এক আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। জাহানারা লতিফ…
-
সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যেকটি ফসলের মাঠে এখন চোখ জুড়ানো দৃশ্য। চারদিকে বিস্তীর্ণ মাঠ-জুড়ে হলুদ রঙের সরিষার ফুল, তার মাঝেই গুঞ্জন তুলে, উড়ছে হাজারো মৌমাছি। যেন প্রকৃতি আর কৃষকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এক সোনালি সম্ভাবনার গল্প। সরিষার চাষ আর মৌমাছির মধু আহরণ-এই দুইয়ের সমন্বয়ে বদলে যেতে শুরু করেছে স্থানীয়…
-
কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে এক কিশোরী গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৭) তিনি বরিশালের বায়োরগাতি…
-
মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন

আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি: বর্তমান সময়ে স্মার্টফোন, ওয়ালেট কিংবা গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হারানো এবং ডিজিটাল স্ক্যামের শিকার হওয়া অনেকের জন্যই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয়ে পোস্ট দেওয়া হলেও তথ্যের সত্যতা যাচাই ও দ্রুত সমাধান পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় কার্যকর সমাধান নিয়ে এগিয়ে এসেছেন মালয়েশিয়ায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী। মালয়েশিয়ার ইউনিভার্সিটি…
-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন…
-
গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ

এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর টু পিরের বাজার রোডে সরকারি অনুমতি ছাড়া প্রায় ৪০/৫০ টি রাস্তার গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন হাজির আলী নামের এক ব্যাক্তি প্রতি গাছ দুই থেকে চার হাজার টাকা করে বিক্রি করেছেন। গাছ ক্রেতাদের সাথে কথা বললে তারাও জানায় আমরা হাজির আলীর…
-
কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বরুড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ. এম. আলভীর ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান জুয়েল। সোমবার (০৫ জানুয়ারি) সদ্য সাবেক সভাপতি…
-
পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, মহাকালের (১৯৪৫ – ২০২৫) এক আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিপুর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৪ ডিসেম্বর) আসরের…
-
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চৌদ্দগ্রাম পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। সোমবার বিকালে উত্তর ফালগুন করা বাংগালী পাঠসালায় পৌর বিএনপির সভাপতি…
-
কুবিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবার সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনকারী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল হাকিমের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেনের সঞ্চালনায় এই স্মরণ সভা…
-
কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ই জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে এখনো এসংক্রান্ত কোনো ঘোষণা না আসলেও জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন কক্সবাজারের…
-
৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণ বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে e application আহ্বান করা হচ্ছে। স্কুল ও কলেজে…
-
পবিপ্রবির ব্যস্ততম সড়কে নেই গতিরোধক, দুর্ঘটনায় চার শিক্ষার্থী গুরুতর আহত

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে ব্যস্ততম রাস্তায় গতিরোধক না থাকায় বেপরোয়া মটর সাইকেল ও অটোরিকশা দুর্ঘটনায় চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে পবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ মুক্ত বাংলার সামনে সড়কে অটোরিকশা ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা উল্টে চারজন মেয়ে শিক্ষার্থী আহত হন। তারমধ্যে…
-
শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা প্রশাসন

মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: তীব্র শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ডিমলা উপজেলা প্রশাসন। গভীর রাতে মাদ্রাসায় ঘুমন্ত শিশুদের শরীরে নীরবে কম্বল জড়িয়ে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন…
-
ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে দুপুর ২টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা…
-
রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: আবারও রক্তাক্ত চট্টগ্রামের রাউজান। এবার নিজ বাড়ির আঙ্গিনায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জানে আলম সিকদার (৫১) নামে এক যুবদল নেতা। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী সিকদারের বাড়ির সড়কে এই ঘটনাটি ঘটে। নিহত জানে আলম সিকদার একই বাড়ির হামদু…
-
৩২ বছর কর্মজীবন শেষে সহকারী শিক্ষিকা রহিমা বেগমেকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

নাজমুল হাসান, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌরসভার ৩৭ নং ভিংলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এ বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাফেজ ওমর…
-
কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের দড়িপাড়া…
-
আমতলীতে কম্পিউটার গাড়িতে প্রযুক্তি প্রশিক্ষণ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: যাত্রীবাহী গাড়ির মতই দেখতে। কিন্তু এটি যাত্রী বহন করে না, করে কম্পিপিউটার। এতে রয়েছে উচ্চগতির ইন্টারনেট সংযোগও। গ্রামের অনেকে এটিকে বাস না বলে ‘কস্পিউটার গাড়ি’ বলে ডাকে। যুবসমাজকে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হচ্ছে এটি। গাড়িটি বর্তমানে বরগুনার আমতলী উপজেলা ভ্রমন করছে। এই গাড়িতে বসেই ৪০ জন কম্পিউটার…
