Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুবিতে ইএলডিসির নেতৃত্বে নোমান–কানন

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 7:13 am

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যারিয়ার ও উদ্যোক্তা বিষয়ক সংগঠন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)–এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান কানন।

শনিবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি শাহরিয়ার আলম সাফল্য এবং সাধারণ সম্পাদক কাজী জুহায়ের আনান লাজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা আক্তার ফাহিমা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সায়েম শেখ ও ফাহিমা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ সাফিন এবং সাজিদ রায়হান।

নবগঠিত কমিটি সম্পর্কে সদ্য বিদায়ী সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)-এর কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রয়েছে যে তারা তাদের মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাবে। ইএলডিসি সবসময়ই নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এসেছে, নতুন কমিটির হাত ধরে এই ধারা আরও সমৃদ্ধ হবে বলেই প্রত্যাশা।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, ‘ক্লাবের মডারেটর ও পূর্ববর্তী কমিটির প্রতি তিনি কৃতজ্ঞতা জানাই। ইএলডিসিকে আরও গতিশীল ও কার্যকর করে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, উদ্যোক্তা মানসিকতা ও দক্ষতা উন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও নেতা হিসেবে গড়ে তুলতে একটি সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে।

নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ইএলডিসির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। এটিকে আমি বড় একটি দায়িত্ব হিসেবেই দেখছি। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বগুণ উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি ইএলডিসিকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা

রাজাপুরের আংগারিয়া খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

নজরুল বিশ্ববিদ্যালয়ে EDGE প্রোগ্রামের এর সমাপনী অনুষ্ঠিত

‎কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় ইবতেদায়ী বৃত্তিতে শ্রেষ্ঠত্ব ও ট্যালেন্টপুলে বৃত্তি পেল জয়মনির তাইবা

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

জেসিআই ঢাকা প্রেস্টিজ লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন “কাজী শাহ মুজাক্কের ইসমাম”