Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জনসেবায় সক্রিয় দুলাল মাহমুদ মাস্টারকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 14, 2026 7:23 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ দুলাল মাহমুদ মাস্টারকে দেখতে চান এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি পাহাড়ি নারীদের ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার এবং তাদের নিজস্ব হস্তশিল্প ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করে আসছেন। পাশাপাশি পাহাড়সংলগ্ন এলাকায় বন্য হাতির উপদ্রব ও মানুষ-হাতি দ্বন্দ্ব কমাতে সচেতনতা তৈরিতেও তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন তিনি।

এ বিষয়ে মোঃ দুলাল মাহমুদ মাস্টার বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে নির্বাচনে অংশ নেব। জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ১নং সিঙ্গাবরুনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য।

স্থানীয়দের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ইতিবাচক কর্মকাণ্ডে মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে দুলাল মাহমুদ মাস্টার দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এ কারণে আসন্ন নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যে এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমরা ভারতের কাছে মাথা নত করবো না – ডাঃ তাহের

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা

জাবেদ রেজার মনোনয়ন চেয়ে বান্দরবানে বিএনপির বৃহৎ পদযাত্রা

বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা

জয়পুরহাট জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা

চায়ের দোকানে বসে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ৫