Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দিনাজপুরের কান্তজিউ মন্দির ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 8:50 am

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি জেলার কাহারোল উপজেলার ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত কান্তজিউ মন্দিরে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্বাগত জানান।

পরে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন। পরিদর্শনের সময় তিনি মন্দিরের প্রাচীন টেরাকোটার কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তাকে মন্দিরের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়। মন্দিরের নান্দনিক কারুকাজের প্রশংসা করেন তিনি।

এরপর তিনি নয়াবাদ ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করেন। সেখানে মসজিদের ইতিহাস ও প্রাচীন স্থাপত্যশৈলীর প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলার ইউএনও মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংস।

সর্বশেষ - লাইফস্টাইল