শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবির পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সজীব-আপন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আপন বসাক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা মন্ডলী এবং সদ্যসাবেক সভাপতি সৌরভ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

এছাড়াও উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ইন্দ্রজিৎ, রাতুল দাস, আকাশ দেবনাথ, কনিকা রায়, শ্রাবন ভৌমিক এবং অন্ত দেবনাথ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন রনি মহাজন, রুবেল বৈরাগী, প্রিতম সরকার, নয়ন চন্দ্র শীল এবং দিথী রানী সেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মিলন সূত্রধর সাংগঠনিক সম্পাদক এবং ইমন চক্রবর্তী, অনিত দাস, হারান কীর্তনীয়া অপূর্ব, স্বরবিন্দু বৈষ্ণব।

সাংস্কৃতি সম্পাদক হিসেবে আছেন জয়া ভৌমিক এবং সহ-সাংস্কৃতি সম্পাদক হিসেবে আছেন অন্তর রায়, প্রণমিতা দেবনাথ, নিলয় দাস, লিলয় কুমার দাস, তমাল চৌধুরী, প্রিয়াংকা দেবনাথ। কোষাধ্যক্ষ হিসেবে আছেন বিশাল কর এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে আছেন হৃদয় সাহা, হৃদয় দেবনাথ, পিয়ালী নন্দী। দপ্তর সম্পাদক হিসেবে আছেন শিবু নাইডু এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন লিটন দেব। আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন জয় ঘোষ এবং সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন হিমু মজুমদার এবং শংকর নাথ।

প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন বাবলু দেব এবং সহ-প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন স্বনব দে, অর্নব দাস, বিজয় কুমার এবং প্রীতম কান্তি গোপ। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আছেন তনয় দে। সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আছেন সাজু নাথ এবং সহ-সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আছেন জয়ন্ত কর্মকার। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন অর্নব সূত্রধর, প্রিয়তা রায়, অভিচন্দ্র দেব, সুমন দাশ, খুশি চৌধুরি, নিলয় দাশ, নকুল দাশ, শুভ ভৌমিক, অর্ণব সরকার, ইন্দ্রজিৎ দে, বিকাশ ত্রিপুরা, দিপ দে, জ্যোতি হালদার এবং তমা দেবনাথ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আপন বসাক বলেন, “আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র উৎসব উদযাপন নয়, বরং একে একটি সামাজিক, সাংস্কৃতিক এবং ঐক্যবদ্ধ সংঘটন হিসেবে গড়ে তোলা। আমরা চাই এই পূজা উদযাপন পরিষদ আমাদের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা এবং সম্মিলন বাড়াক। আমরা সবাই নিঃস্বার্থে এক হয়ে কাজ করে যাবো যেন আমাদের এই বিশ্ববিদ্যালয় জীবন স্মরণীয় হয়ে উঠে।”

নবগঠিত কমিটির সভাপতি সজীব বিশ্বাস বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই পূজা উদযাপন পরিষদ ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভর্তি পরীক্ষাকালীন সেবা থেকে শুরু করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার দৃষ্টান্ত স্থাপনই এই সংগঠনের মূল শক্তি। নতুন কমিটির লক্ষ্য হবে স্বচ্ছতা, ঐক্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল করা, নবীনদের সম্পৃক্ততা বাড়ানো এবং সকল সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া। সবার সহযোগিতা ও সদিচ্ছায় এই কমিটি সংগঠনের জন্য গর্বের কারণ হবে এবং ভবিষ্যতেও মানবতা ও সম্প্রীতির বার্তা বহন করবে।”

উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩