Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 24, 2025 9:42 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদারীপুর শহরের বটতলা ও সবুজবাগ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত প্রায় দশটার দিকে এ সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার যুবকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বটতলা এলাকার নাসির ট্রেডার্স, মেসার্স আব্দুর রব স্টোর, বিসমিল্লাহ রেন্ট-এ-কার, ক্লাসিক স্টাইল ফ্যাশন, মেসার্স শামীম ট্রেডার্স, হাংরি হোম, জাবের কনস্ট্রাকশনসহ একাধিক দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে হতাশা প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, সংঘর্ষকারীরা সুযোগ বুঝে দোকানপাট ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নলছিটিতে টিসিবি ডিলারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

জাকসু নির্বাচনের মধ্যে ২৪ বিভাগে পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধ্যনগরে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে অগ্নিসংযোগে খড়ের গাদা পুড়ে ছাই, গরু নিহত

কুয়েটের রোকেয়া হলের টাকায় জমি কিনার অভিযোগ প্রভোস্টের নামে