Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল

নেপাল-চীন সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুর্যোগে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন তিন হাজার ৯১৬ জন, যাদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক।

অন্যদিকে, চীনা কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ রোববারের তথ্য অনুযায়ী, হিমবাহধসের কারণে তিব্বত সীমান্তে সৃষ্ট পাহাড়ি ঢলে চীনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।

নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারী দলগুলো কাজ করছে। এ পর্যন্ত অন্তত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যা ও ভূমিধসে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হেলিকপ্টার ও অন্যান্য উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে আটকে পড়া বেঁচে যাওয়া মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজও চলছে।

উদ্ধারকারীদের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯০০ নিখোঁজ শ্রমিককে খুঁজে বের করা। এসব প্রকল্প আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ শ্রমিকদের মধ্যে প্রায় ৫০০ জন সুড়ঙ্গের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস

দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে

বিক্ষোভ দমন মামলায় সাবেক প্রধানমন্ত্রীর আটকাদেশ বাড়াল নেপালের আদালত

মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিত সভাপতি সাগর এবং সাধারণ সম্পাদক দিপু

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান