Monday , 6 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পুলিশের ৩৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার

প্রতিবেদক
বাসস
July 6, 2026 5:41 am

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অবসরপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে -ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (রাজশাহীতে সারদা বিপিএ, বর্তমানে গ্রেফতার), ডিআইজি মো. সাইফুল ইসলাম (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি, বর্তমানে গ্রেফতার)।

ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ(সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত). ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান(রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত),
ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান (বিপিএ, সারদায় সংযুক্ত), ডিআইজি জিহাদুল কবির(চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত), ডিআইজি মঈনুল হক (পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সংযুক্ত), ডিআইজি মো. ইলিয়াছ শরীফ (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত), ডিআইজি শ্যামল কুমার নাথ (এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকায় সংযুক্ত), ডিআইজি মো. জাকির হোসেন খান (চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত) ও ডিআইজি মো. শাহ আবিদ হোসেন(চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত)।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১১১, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি বিভাগে হতে পারে ভারী বর্ষণ

নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

শাহজাদপুরে সমকামী প্রেমিক; যৌনকমীর কাছে যাওয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রকে হত্যা

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

এপ্রিলে ৭ দিনেই রেমিট্যান্স ১০ হাজার কোটি ছাড়ালো

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

‎কুবিতে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে