Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় কুড়িগ্রামের আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, শহিদুল ইসলাম শহীদ, আশরাফুল আলম, নজরুল ইসলাম, সাইফুর রহমান, ইউনুস আলি প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবী জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দূর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়ন সহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। সেতু না থাকায় গর্ভবতী নারীর ডেলিভারি করাতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের নায্য মুল্য পায় না। নানা দূর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবী জানানো হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাজিরায় পদ্মার ভাঙন, নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার

কুমিল্লায় শিশু ফাহিমা হত্যা মামলায় গ্রেফতার ৫

চুনারুঘাটের নালুয়া চা বাগানে ধর্মীয় উৎসব কারাম পূজা পালন

বাউফলে নকল স্টাম্প-সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড

নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

বারইয়ারহাটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে সর্বস্তুরের ব্যবসায়ী জনসাধারণের মানববন্ধন

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ