Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 7, 2025 6:08 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)–এর আগমন ও ইন্তেকাল দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা ও তাবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আবদুল হাকিম বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি নবীর পৃথিবীতে আগমনকাল থেকে শৈশব, কৈশোর, যৌবন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, “বিশ্বনবি মুহাম্মদ (সা.)–এর পুরো জীবন আমাদের জন্য অনুকরণীয় শিক্ষা। আমাদের উচিত সর্বদা তাঁর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা। জীবনের প্রতিটি মুহূর্তে নবীর আদর্শে অটল থেকে যেভাবে তিনি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন পরিচালনা করেছেন, আমরাও তেমনি তা অনুসরণ করার চেষ্টা করব।”

আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করা হয় এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির

পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রুহুল কবির রিজভী

গোয়াইনঘাটে ভারতীয় ব্যাটারি ও কসমেটিকসসহ ২ জন আটক

খুবিতে ৪৭৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান

বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মধ্যনগরে দেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ

নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

কুবির রোটার‍্যাক্ট ক্লাব ও আনন্দলোক স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি