Monday , 23 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈদের ছুটিতে পর্যটকদের ঢল সাগরকন্যা কুয়াকাটায়

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 23, 2026 9:52 am

সোহাগ সাব্বির, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে আজ পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই ছুটিতে প্রকৃতি আর সমুদ্রের সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন এই সমুদ্র সৈকতে।
পুরো রমজান মাস জুড়ে কুয়াকাটা সৈকত পর্যটনশূন্য থাকলেও ঈদের প্রথম দিন থেকেই চিত্র পুরোপুরি বদলে গেছে।

সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু করে লেবুর চর, গঙ্গামতি ও কাউয়ার চর—সবখানেই এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ বিরতির পর পর্যটকদের এমন সমাগমে প্রাণচাঞ্চল্য ফিরেছে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল-মোটেল খাতেও। পরিবার-পরিজন আর প্রিয়জনদের নিয়ে সমুদ্রের লোনা জলে গা ভিজিয়ে ঈদের আনন্দকে স্মৃতিময় করে তুলছেন ভ্রমণপিপাসুরা।

পর্যটকদের এই বাড়তি ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন। সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি।

আশা করা যাচ্ছে, আগামী কয়েক দিন পর্যটকদের এই স্রোত অব্যাহত থাকবে এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

খুবিতে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বাধীন ও তুহি

জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ