Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন?

দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এখনো সিদ্ধান্ত নেননি তিনি ভোট দেবেন কি না কিংবা কাকে ভোট দেবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার তালিকায় রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, দল থেকে বহিষ্কৃত হলেও তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তবে তিনি এখনো সিদ্ধান্ত নেননি ভোট দিতে যাবেন কি না কিংবা কাকে ভোট দেবেন। এ বিষয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

কালবেলাকে গাজী নজরুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কি না, কাকে ভোট দেব—এখনো সিদ্ধান্ত নিইনি।”

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলামসহ আটজন স্বতন্ত্র এমপি যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এরই মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : ডা. জাহেদ

ঠাকুরগাঁওয়ে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

চিকিৎসকদের দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, পিএমআই মান ৫৪.৬