Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, সন্তান ও শ্বশুর নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন।

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছর বয়সী সন্তান স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪) প্রাণ হারিয়েছেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন।

জানা গেছে, দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি একই শহরের থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। তাঁর পরিবারে আরও রয়েছেন আট বছর বয়সী এক কন্যাসন্তান এবং বাবা-মা।

প্রাথমিকভাবে জানা গেছে, কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’, ২১ দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গ্যাস সংকটে বন্ধ ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ময়মনসিংহজুড়ে তীব্র লোডশেডিং

ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে ১,৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার কাস্টমস্ গোয়েন্দার

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিনে কোরবানির মাংস বিতরণ

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ