Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 3:23 pm

মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রদান এবং সুনির্দিষ্ট কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় “উত্তরবঙ্গ কৃষক মঞ্চ” নামে একটি সংগঠনের ব্যানারে শহরের কেন্দ্রীয় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কৃষকের পরিশ্রমের যথাযথ মূল্য না পেলে কৃষি ও কৃষক-দু’টিই চরম সংকটে পড়বে। তাই দ্রুত কার্যকর কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহনেওয়াজ ফিরোজ শুভ, মাহমুদপুর ইউনিয়নের কৃষক রঞ্জু, দাউদপুর ইউনিয়নের কৃষক উসুফ, শাহীনসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা টিকিয়ে রাখতে হলে কৃষককে বাঁচাতে হবে, কৃষিকে টিকিয়ে রাখতে হবে। সরকার যেন কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে কার্যকর পদক্ষেপ নেয়।”

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষি শ্রমিক ও সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুমকিতে উৎসবমুখর পরিবেশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত

ফ্রান্সে স্কুলে যাওয়ার পথে প্রেমিকের ছুরিকাঘাতে ১৪ বছরের কিশোরী নিহত

বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক

জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন

ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান

বিক্ষোভ দমন মামলায় সাবেক প্রধানমন্ত্রীর আটকাদেশ বাড়াল নেপালের আদালত

ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ