Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলে নিখোঁজের তিন দিন পর শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 11:20 am

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিন দিন পর খাল থেকে এক শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুর রশিদ হাওলাদার (১০২)। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের ব্রিজের ঢাল এলাকার মৃত আইনউদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকার একটি খালে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (২ নভেম্বর) সকালে আব্দুর রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের বিষয়টি তখন পুলিশকে জানানোও হয়নি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “রবিবার নিখোঁজের বিষয় কিংবা মরদেহ উদ্ধারের ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক সুরতহালে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। বৃদ্ধটি মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন এবং মৃত্যুটি স্বাভাবিক বলেই মনে হয়েছে।”

স্থানীয়রা জানান, আব্দুর রশিদ হাওলাদার এলাকায় একজন ভদ্র ও ধর্মপরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ শত বছরের জীবনের শেষ প্রহরে এভাবে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু, একই সময়ে সন্তানের জন্ম

বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা

লালমনিরহাটের জাতীয় মহাসড়ক এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় সড়কে অবস্থান কর্মসূচি

সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত

এসএসসি পরীক্ষার শীর্ষস্থানকারী আপনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ইলিশ শিকারে পদ্মা নদী থেকে ২৪ জেলে আটক

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি