Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 7, 2025 1:51 pm

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ি বাঁধে নবনির্মিত মৎস্য চত্বর উদ্বোধন করা হয়েছে।

রবিবার( ৭ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

স্থানীয়রা মনে করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বাস্তবায়ন দপ্তরের মাধ্যমে নির্মাণ এই মৎস্য চত্বরটি শুধু একটি ভাস্কর্য নয়, এটি স্থানীয় মানুষের কাছে বুড়ি বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। এর মাধ্যমে এলাকার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বুড়ি বাঁধ মৎস্য চত্বরের প্রশংসা করে বলেন, “এই মৎস্য চত্বরটি বুড়ি বাঁধের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এটি ঠাকুরগাঁওয়ের অন্যতম দৃষ্টিনন্দন স্থানে পরিণত হবে। এর রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বুড়ি বাঁধের এই প্রকল্পটি পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বুড়ি বাঁধ মৎস্য চত্বরটি মূলত এলাকার মৎস্য সম্পদ এবং পরিবেশগত গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যটকদের পাশাপাশি বহিরাগত পর্যটকদেরও আকর্ষণ করা যাবে। এটি শুধু একটি ভাস্কর্য নয়, বরং বুড়ি বাঁধের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং এখানকার জলজ প্রাণীদের প্রতি সচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা।

অনুষ্ঠানের সভাপতি ও ঠাকুরগাঁও সদর ​উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা এই এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করছি। মৎস্য চত্বরটি সেই প্রচেষ্টারই একটি অংশ। এটি ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নতুন পরিচয়ে পরিণত হবে।” তিনি এই প্রকল্পের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিসার আরাফাত উদ্দিন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আয়েশা খাতুন, ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ গোলাম সারওয়ার চৌধুরী, ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রায়,৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শোভা আলী, বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ আমিরুল হক(মাস্টার), মোঃ দুলাল হোসেন মাস্টার, ৩ নং আকচা ইউপি সদস্য বাবলুর রহমান, ফুলজান বেগম,৭ নং চিলারং ইউনিয়ন ইউপি সদস্য মকলেছুর রহমান, জয়প্রকাশ প্রমূখ।

উদ্বোধন শেষে বুড়ি বাঁধ এলাকায় বেশ কয়েকটি ফলজ,বনজ গাছ রোপণ করেন এবং জেলা প্রশাসক এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য অফিসার, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোংলায় ইবতেদায়ী বৃত্তিতে শ্রেষ্ঠত্ব ও ট্যালেন্টপুলে বৃত্তি পেল জয়মনির তাইবা

মধ্যনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপির আকস্মিক পরিদর্শন, নেই শিক্ষকের দেখা

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের

জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন