Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 7:18 am

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বুড়ো মিয়া (৪৫)। তিনি দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার বুদো মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোর ৩টার দিকে বুড়ো মিয়া দামুড়হুদার লোকনাথপুর গ্রামের কেরামত মণ্ডলের বাড়িতে টিউবওয়েলের মোটর খুলতে যান। এ সময় মোটরে বিদ্যুতের সংযোগ থাকায় সেটি খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। থানার একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ছুটছে বাসিন্দারা

খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে : কাজী নাহিদ

চর আব্দুল্লাহ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ

জাবিতে নবীনদের বরণ করতে তিনদিন ব্যাপী নাট্যউৎসব

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো যাবে না: পরিবেশমন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

‘আমার ভাগনের লাশ খাটের নিচে, বড় বোনকে ফেলে রাখে সিঁড়িতে’

গুরুদাসপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে কৃষক

সাভারে ইয়ামিন হত্যা, ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল