Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 2:33 pm

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেন আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামি ঠাকুরগাঁও পৌর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে দেলাওয়ার হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও খেলোয়াড়সুলভ মানসিকতার বিকাশ ঘটে, তেমনি এসব গুণাবলি ধারণ করেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে সকল মানুষকে পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং সমাজকে উন্নতির শিখরে পৌঁছাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি যুববিভাগ ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি রাজিউর রহমান রাজু।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিলউদ্দিন আহাম্মদ এবং ঠাকুরগাঁও শহর জামায়াতের আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ (শামীম)সহ অন্যান্যরা।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ছালেকের বিরুদ্ধে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন

চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ

ফ্রান্সে স্কুলে যাওয়ার পথে প্রেমিকের ছুরিকাঘাতে ১৪ বছরের কিশোরী নিহত

নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

তারেক রহমানের নিরাপদ ও সসম্মান প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠিত

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ

জাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত