Thursday , 23 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার

প্রতিবেদক
বাসস
April 23, 2026 3:56 am

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালত ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে এ মামলার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেফতার করে পিবিআই।

আজ বুধবার বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম গ্রেফতার হাফিজুরের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তনুর মা, বাবা ও ভাই উপস্থিত ছিলেন।

এর আগে ৬ এপ্রিল মো. মুমিনুল হকের আদালতে হাজির হন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তিনি মামলার অগ্রগতি জানানোর পাশাপাশি হত্যাকান্ডে জড়িত সন্দেহভাজন তিনজনের ডিএনএ নমুনা মেলানোর আবেদন করেন। আদালত এ আবেদনে সম্মতি দেন। তিনজনের একজন হাফিজুর রহমান। অপর দুজন হলেন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম। বর্তমানে তারা সেনাবাহিনী থেকে অবসরে আছেন।

২০২৩ সালে হাফিজুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে যান। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে অনেক খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান

‎কুবিতে শেষ হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

মোকামতলা দাখিল মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

জাবিতে ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান কাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন