Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 12:23 pm

মোঃ মোস্তাকিম বিল্লাহ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী রিটানিং কর্মকর্তার নেতৃত্বে একটি যৌথবাহিনী নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই মহড়াটি বৈলর, কালির বাজার, বালিপাড়া, রামপুর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এই মহড়ায় নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করে। এই মহড়ার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা এই মহড়ার মূল উদ্দেশ্য। সাধারণ ভোটারদের যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বাচনী পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সে জন্য যৌথ বাহিনী শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন: “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

গাবতলীতে সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত

জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত

কৃষিঋণ ৭৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের ঘোষণা বিজয়ের

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; গ্রেপ্তার ৫