Sunday , 13 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ত্রিশাল থানা পুলিশের অভিযানে উদ্ধার চোরাই বাছুর ও নোয়াহ গাড়ি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 13, 2026 12:19 pm

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু (ময়মনসিংহ) :ময়মনসিংহের ত্রিশালে জুম্মার নামাজের সময় রাস্তার পাশে বাঁধা থাকা ৮-৯ মাস বয়সী একটি লাল রঙের ষাঁড় বাছুর সাদা রঙের নোয়াহ মাইক্রোবাসে করে চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। তবে শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজ ও বিআরটিএর প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জে অভিযান চালিয়ে চোরাই বাছুর ও চুরিতে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:০৫ ঘটিকার সময় ময়মনসিংহের ত্রিশাল থানাধীন ৫ নং রামপুর ইউনিয়নের বীররামপুর চরপাড়া এলাকার শিমুলতলী মোড়ে এ চুরির ঘটনা ঘটে।

বাদী মোঃ নাছির উদ্দিন (২৯)-এর বাবা আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের বাছুরটি দোকানের সামনে রাস্তার পাশে বেঁধে রেখে জুম্মার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে ফিরে বাছুরটি না পেয়ে তিনি দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন।ফুটেজে দেখা যায়, একটি সাদা রঙের নোয়াহ গাড়ি এসে থামে এবং ৩-৪ জন চোর বাছুরটি গাড়িতে তুলে দ্রুত চম্পট দেয়।

এ ঘটনায় বাদী নাছির উদ্দিনের অভিযোগের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ত্রিশাল থানায় একটি চুরি মামলা দায়ের হয়। মামলা নং-২১, ধারা-৩৭৯ পেনাল কোড।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৬৩৭৫ বিআরটিএর মাধ্যমে যাচাই করে দ্রুত মালিকের ঠিকানা শনাক্ত করেন।

এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরির ঘটনায় সরাসরি জড়িত দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ।

মোঃ হৃদয় (২৫) পিতা-আঃ আজিজ, মাতা-লায়লা, সাং-গাইটাল সওদাগর মসজিদ সংলগ্ন, থানা ও জেলা-কিশোরগঞ্জ।মোঃ আসাদ মিয়া (৪০)পিতা-মৃত লাল মিয়া, মাতা-মৃত বকুলা খাতুন, সাং-বত্রিশ গ্যাস অফিস সংলগ্ন, থানা ও জেলা-কিশোরগঞ্জ।

অভিযানকালে আসামিদের কাছ থেকে চুরি হওয়া লাল রঙের ষাঁড় বাছুরটি উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত নোয়াহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে গার্মেন্টস শ্রমিকরা

‘মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই’—ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা তালিকায় ইইউ

ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ

বাংলাদেশে ঢুকে কৃষককে মারধরের অভিযোগ, শটগান ফেলে পালানোর দাবি বিএসএফ সদস্যদের বিরুদ্ধে

ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক