Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 9:22 am

মাহবুব হাসান, নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল দিক থেকে আসা একটি মাইক্রোবাস বাখেরগঞ্জের দিকে যাচ্ছিল। দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়কের পাশে চায়ের দোকানে বসা কয়েকজনকে চাপা দিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এ সময় দোকানের ক্রেতা ও মাইক্রোবাসের যাত্রীসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে দুর্ঘটনাটি ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিরাপদ আশ্রয় পেল, স্টেশনে জন্ম নেয়া একটি অবুজ প্রাণ

কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র