Thursday , 9 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পরীক্ষার হলে মোবাইল ফোন পাওয়া গেলে বহিষ্কার করা হবে: কুবি প্রশাসন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 9, 2025 1:36 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি (ইডিসি)-এর ৩৩তম সভার কার্যবিবরণীর অনুমোদনের পর জানানো হয়েছে কোনো শিক্ষার্থীর কাছে পরীক্ষার হলে মোবাইল ফোন পাওয়া গেলে, সে শিক্ষার্থীকে তাৎক্ষণাৎ পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হবে।

গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৬তম সভায় এ সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। কমিটির কার্যবিবরণীতে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকে অবহিত করেন।

নোটিশে আরও বলা হয়েছে, পরীক্ষার সময় শৃঙ্খলা রক্ষা ও অনিয়ম প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।”

এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ এটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নীতিমালাতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং পরীক্ষার খাতাতেও তা লেখা থাকে। সম্প্রতি কিছু অভিযোগ পাওয়া গেছে তাই শিক্ষার্থীদের আরও সচেতন করতে আমরা পুনরায় এ বিষয়ে নোটিশ জারি করেছি। শিক্ষার্থীরা যেন নীতিমালা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেটিই আমাদের প্রত্যাশা।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্ভোধন

মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত

পহেলা বৈশাখ উদযাপনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনের কর্মসূচি

ইতালিতে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মাদারীপুরের যুবকের মৃত্যু

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত

কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন

জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন