Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বানারীপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্ভোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 3:00 pm

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সকল স্কুলের ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগো পতি রায়,ইউআরসি ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন,নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি ও ঠিকাদার কাজী কামাল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সরকারি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার,উপজেলা ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন,সাংবাদিক সাইফুল ইসলামসহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকেরা।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বায়েজিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের প্রসারিত পরিকল্পনা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত চলবে। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।
বানারীপাড়ায় উপজেলার ১৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।

বিষয়টি উপজেলার সর্বস্তরের জনসাধারণের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন ধর্মী উদ্যোগে সুশীল সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

গোয়াইনঘাটে ভারতীয় ব্যাটারি ও কসমেটিকসসহ ২ জন আটক

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জাবির হল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ

কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আসামির স্বীকারোক্তি

মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি