Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 3:29 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মাতৃহারা নিহত হাবিবা (৮) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামের মনুছ মিয়ার মেয়ে। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যা থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এলাকায় মাইকিং করেও সারা দিন-রাত খোঁজাখুঁজির পর সকালে তার বাবা পাশের বাড়ির এক ঘরে তার লাশ দেখতে পায়।

পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। স্থানীয় যুবক কাশেম মিয়া বলেন, এ ধরণের ঘটনা আমাদের এলাকায় প্রথম, আমরা এর সর্বোচ্চ বিচার চাই, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

নিহতের বাবা মনুছ মিয়া বলেন, আমার মা ছাড়া মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানা যাবে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি

ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

মুরাদনগরে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ড ও অবৈধ ড্রেজিং সরঞ্জাম জব্দ

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, আজ ৯ ডিগ্রি সেলসিয়াস

জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে পুরস্কার