Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মদ, গাঁজা ও ব্যবহৃত বিছানাপত্রসহ র‍্যাগ জোন জব্দ, প্রশাসনের হস্তক্ষেপে সিলগালা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 4, 2026 2:44 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাপনী উৎসব ‘র‍যাগ’ পালনের জন্য নির্ধারিত র‍যাগজোনে অভিযান চালিয়ে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় অনির্দিষ্টকালের জন্য র‍যাগজোনটি সিলগালা করে দেওয়া হয়।

রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন র‍যাগজোনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন,”অভিযানে আমরা মদের বোতল, মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে এবং এই ভবনটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার অধীনে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। সেই কারণেই ভবনটি সিলগালা করা হয়েছে”

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ বলেন,”৪৫ ব্যাচের সমাপনী উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য র‍যাগজোনের এই ভবনটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে ভবনের চাবি প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা করেনি। আজ অভিযান চালিয়ে আমরা এখানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ব্যবহৃত বিছানাপত্র পেয়েছি।”

তিনি আরও বলেন,“এই এলাকাটি বিশ্ববিদ্যালয়ের লেকের খুব কাছাকাছি, যেখানে প্রতিবছর অতিথি পাখির সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয়, সে জন্য র‍যাগজোনটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।”

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে এআই ক্যামেরায় ট্রাফিক নজরদারি

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: মাভাবিপ্রবির ৫ জনের বিশ্বসেরা কৃতিত্ব

দাম্পত্যে সন্দেহ নয়, আস্থাই হোক সম্পর্কের ভিত্তি

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থলুট

বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি নিয়ে সংঘর্ষ