Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: মাভাবিপ্রবির ৫ জনের বিশ্বসেরা কৃতিত্ব

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 27, 2025 7:18 am

 মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবির) ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থী

শনিবার (২০সেপ্টেম্বর) আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টারের (মেট্রিকস) গবেষক জন পি এ ইয়োনিডিস গবেষণা প্রকাশনার ওপর ভিত্তি করে এ তালিকা এলসিভিয়ার জার্নালে প্রকাশ করা হয়েছে।

গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে সেরাদের তালিকাটি প্রস্তুত করা হয়। প্রতিবেদনটি বিজ্ঞানীদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়েছে। এর একটি হলো পুরো পেশাগত জীবনের ওপর, আরেকটি শুধু এক বছরের গবেষণা কর্মের ওপর।

তালিকায় পুরো পেশাগত জীবনের ওপর মূল্যায়ন করে (ক্যারিয়ার লং ক্যাটাগরিত) জায়গা পেয়েছেন ২ জন শিক্ষক। তারা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের (আইসিটি) সহযোগী অধ্যাপক কাউছার আহমেদ এবং সহকারী অধ্যাপক (শিক্ষা ছুটি) বিকাশ কুমার পাল।

বিগত এক বছরের গবেষণা কর্মের ওপর মূল্যায়নে উল্লিখিত শিক্ষকরা ছাড়াও (সিঙ্গেল ইয়ার ক্যাটাগরিত) জায়গা করে নেওয়া মাভাবিপ্রবির অন্যান্য শিক্ষকরা হলেন, ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন বিভাগের (আইসিটি) সহযোগী অধ্যাপক আলী নেওয়াজ বাহার, ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন (আইসিটি) বিভাগের শিক্ষার্থী শুভ সেন এবং বিএমবি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী।

‎এ বিষয়ে মাভাবিপ্রবি গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের এই সাফল্য মাভাবিপ্রবির জন্য এক অনন্য গর্বের অর্জন। এটি প্রমাণ করে, আমাদের গবেষণা কার্যক্রম এখন আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়া আমাদের ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, আগামী দিনে আরও বেশি শিক্ষক ও শিক্ষার্থী এ তালিকায় স্থান করে নেবেন।

গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে এই তালিকাটি প্রস্তুত করা হয়ে থাকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার

ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ, ফিরে আসার আকুতি মায়ের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

বানেশ্বর ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকারদের উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব ও বিস্তাররোধে জনসচেতনতা বৃদ্ধিসহ টিকাদান