Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 6:19 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কালচারাল এন্ড স্পোর্টস উইক।

২ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এই উইকের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান ও অন্যান্য হাউজ টিউটর এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, এবারের স্পোর্টস উইকে ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারম, দীর্ঘ লাফ, দৌড় এবং কুইজ প্রতিযোগিতাসহ আরও আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বিজয়-২৪ হল প্রশাসনকে ধন্যবাদ, তারা গতবারের ন্যায় এবারও স্পোর্টস উইকের আয়োজন করেছে। শিক্ষার্থীদের পড়াশোনামুখী এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রশাসন এরকম আয়োজনে সবসময় সহযোগিতা করবে।’

ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। এই স্পোর্টস উইকের মাধ্যমে শিক্ষার্থীদের একে অপরের মাঝে মেলবন্ধন তৈরী হবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে দৃঢ়তা বজায় রাখতে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে সামনে আরও কিছু কাজ করার পরিকল্পনা আছে আমাদের। হলে শৃঙ্খলা এবং পড়াশোনার পরিবেশের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি।’

উল্লেখ্য, সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজনে স্পোর্টস উইক পালন করবে বিজয়-২৪ হল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ

বাঘাইছড়িতে অবৈধ সিগারেট উদ্ধার করলো বিজিবি

উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ৮

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে সেন্টার পরিচালকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত