Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি নিয়ে সংঘর্ষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 6:12 am

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি থামিয়ে মিষ্টি খাওয়ার টাকা দাবি করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর ও তার বাবাসহ অন্তত ৪৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় কনের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রীবাহী একটি গাড়ি যাচ্ছিল। পথে গাবতলী বাজারে পৌঁছালে কয়েকজন যুবক গাড়িটি আটকে দেন।

বরপক্ষের অভিযোগ, গাড়ি থামিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করা হয়। এ নিয়ে ধীতপুর বড়বাড়ি এলাকার কাজলের লোকজন এবং বারঘড়িয়া এলাকার আশকর আলীর বংশের বরপক্ষের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে উভয় পক্ষ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বর মো. হানিফ, তার বাবা হবি মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৪৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। ধীতপুর বড়বাড়ি এলাকার মোহাম্মদ কাজলের দাবি, যানজটের সময় একটি অটোরিকশা চালকের সঙ্গে বরপক্ষের লোকজনের বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে তাদের পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। অন্যদিকে বরপক্ষের প্রতিনিধি হেলাল অভিযোগ করেন, কাজলের ভাই-ভাতিজারা বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি করায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত